Back
আল কাদ্‌র
Jump to Ayah Search
০
Play Share Copy
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
কানযুল ঈমান
০. আল্লাহ্‌র নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, করুণাময় (১)
ইরফানুল কুরআন
০. আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময়, সতত অসীম দয়ালু।
১
Play Share Copy
اِنَّاۤ اَنۡزَلۡنٰہُ فِیۡ لَیۡلَۃِ الۡقَدۡرِ ۚ﴿ۖ۱﴾
কানযুল ঈমান
১. নিশ্চয় আমি সেটা ক্বদরের রাতে অবতীর্ণ করেছি;
ইরফানুল কুরআন
১. নিশ্চয়ই আমরা এ (পবিত্র কুরআন) অবতীর্ণ করেছি ক্বদরের রজনীতে,
২
Play Share Copy
وَ مَاۤ اَدۡرٰىکَ مَا لَیۡلَۃُ الۡقَدۡرِ ؕ﴿۲﴾
কানযুল ঈমান
২. এবং আপনি কি জানেন ক্বদর রাত্রি কি?
ইরফানুল কুরআন
২. আর আপনি কি জানেন, ক্বদরের রজনী কী?
৩
Play Share Copy
لَیۡلَۃُ الۡقَدۡرِ ۬ۙ خَیۡرٌ مِّنۡ اَلۡفِ شَہۡرٍ ؕ﴿ؔ۳﴾
কানযুল ঈমান
৩. ক্বদরের রাত হাজার মাস থেকে উত্তম।
ইরফানুল কুরআন
৩. ক্বদরের রজনী (মর্যাদায় ও কল্যাণে এবং প্রতিদানে ও পুরস্কারে) হাজার মাস অপেক্ষা উত্তম,
৪
Play Share Copy
تَنَزَّلُ الۡمَلٰٓئِکَۃُ وَ الرُّوۡحُ فِیۡہَا بِاِذۡنِ رَبِّہِمۡ ۚ مِنۡ کُلِّ اَمۡرٍ ۙ﴿ۛ۴﴾
কানযুল ঈমান
৪. এতে ফিরিশ্‌তাগণ ও জিবরাঈল অবতীর্ণ হয়ে থাকে স্বীয় রবের আদেশে প্রত্যেক কাজের জন্য।
ইরফানুল কুরআন
৪. এ রজনীতে অবতীর্ণ হন ফেরেশতাগণ এবং রুহুল আমীন (জীবরাঈল আলাইহিস সালাম), আপন রবের নির্দেশে (কল্যাণ ও বরকতের) প্রত্যেক বিষয় নিয়ে।
৫
Play Share Copy
سَلٰمٌ ۟ۛ ہِیَ حَتّٰی مَطۡلَعِ الۡفَجۡرِ ﴿۵﴾
কানযুল ঈমান
৫. ওটা- শান্তি- ভোর উদয় হওয়া পর্যন্ত।
ইরফানুল কুরআন
৫. এই (রাত) ফজরের উদীয়মান ক্ষণ পর্যন্ত (পরম) প্রশান্তি আর নিরাপত্তাময়।